ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

১৬ ডিসেম্বরের মধ্যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি

ads

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পদবঞ্চিত যুবদলের সাবেক নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক বৈঠকে তারা এ হুঁশিয়ারি দেন। পদবঞ্চিত এই নেতাকর্মীরা জানান, ২০১৭ সালের ১৭ জানুয়ারি কমিটি গঠন করা হয়। তিন বছর পরে ১১৪ জনের আংশিক কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। দেশের এই পরিস্থিতিতে যুবদলের মতো একটি দল মাত্র ১১৪ জনের আংশিক কমিটি দিয়ে চলতে পারে না।তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন, তাদের বাদ দিয়ে যারা আন্দোলনের সাথে সক্রিয় না তাদের পদায়ন করা হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে। অথচ যারা বেশি মামলা-হামলা-নির্যাতনের শিকার হয়েছে তাদের বাদ দেয়া হয়েছে।


তারা বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগে যেসব নেতাকর্মী সক্রিয়ভাবে দলের জন্য কাজ করেছে তাদের কমিটিতে রাখতে হবে। অন্যথায় এ সব নেতাকর্মী আন্দোলন করতে বাধ্য হবেন। এর দায়ভার বর্তমান কমিটির ওপর বর্তাবে।

যুবদল নেতাকর্মীদের বৈঠকে উপস্থিত ছিলেন- মইনুল ইসলাম হিট, তাজ উদ্দিন মাহমুদ সাগর, সৈয়দ আবেদিন প্রিন্স, গিয়াস উদ্দিন মামুন, সেলিম রেজা, এম এ মিঠু, রাসেল মিয়া, মঈন উদ্দিন মজুমদার, সাইফ আলি খান, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান বাচ্চু, নুরুল ইসলাম, আহসানুল্লাহ তুষার, আলাউদ্দিন খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম শাহজাহান, মো. মুক্তার হোসেন সিকদার, জাহাঙ্গীর আলম খান, জামাল হোসেন মোল্লা, আল আমিন খান, রাসেল দেওয়ান, মাসুদ সরকার, এস এম কামরুল ইসলাম প্রমুখ।


যুবদলের পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম নীরব বলেন, ‘এই মুহূর্তে রাজনৈতিক বাস্তবতায় যুবদলের নেতাকর্মীরা অফিসে যেতে পারছেন না। তারপরও আমরা কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রেখেছি। যেকোনো সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ সম্পর্কে তার জানা নেই বলে জানান তিনি।

ads
ads
ads

Our Facebook Page